ভারতের ইতিহাসে লিপি এর গুরুত্ত্ব (the importance of script in the history of india)

source: adobe stock
                                                                                                                    
  


লিপি(script) : 

প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রাচীন লিপি হল একটি মূল্যবান উপাদান । পাথর , তামা , লােহা , ব্রোঞ্জ ও পােড়ামাটির ওপর প্রাচীন ভারতের উৎকীর্ণ লিপি থেকে তৎকালীন রাজনৈতিক , আর্থ সামাজিক এবং ধর্মীয় জীবনযাত্রার পরিচয় পাওয়া যায় । এই কারণেই লিপিকে ইতিহাসের জীবন্ত দলিল বলা যেতে পারে , কেননা কালভেদে সাহিত্যের ভাষা ও বক্তব্যের পরিবর্তন ঘটলেও লিপি সবসময়েই অপরিবর্তিত থাকে। 

( ক ) দেশীয় লিপি(indigenous script) :

 ভারতীয় রাজাদের রাজ্যজয় , রাজপ্রশস্তি , ভূমিদান , শাসন , ধর্ম , রাজনৈতিক ঘটনা , ব্যাবসাবাণিজ্য প্রভৃতি বিষয় ছিল ব্রাক্ষ্মী , খরােষ্ঠী , তামিল , পালি , সংস্কৃত , প্রাকৃত প্রভৃতি বহু ভাষায় লেখা প্রাচীন ভারতীয় লিপিগুলির প্রধান বিষয়বস্তু ( এদের মধ্যে প্রাচীন ভারতের লিপিগুলির মধ্যে অশােকের লিপিই ছিল অন্যতম ) । এছাড়াও সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি , সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর নাসিক প্রশান্তি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহােল লিপি , বুদ্রদামনের জুনাগড় শিলালিপি , কলিঙ্গরাজের হাতিগুম্ফা লিপিও বিশেষ উল্লেখযােগ্য।

( খ ) বিদেশ লিপি (foreign script) :

 এশিয়া মাইনর , ( বােখাজ কোই ' নামক স্থানে ) কম্বােডিয়া , চম্পা , যবদ্বীপ গ্রিস ও পারস্য ( পার্সেপােলিস্ , বেহিস্থান , নস্ - ই - রুস্তম প্রভৃতি স্থান ) প্রভৃতি বৈদেশিক অঞ্চলগুলি থেকে পাওয়া লিপিগুলাে থেকে এইসব অঞ্চলের সঙ্গে প্রাচীন ভারতের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্কের হদিস পাওয়া যায়।




 

Post a Comment

0 Comments