ভারতের ইতিহাসে মুদ্রা এর গুরুত্ত্ব (the importance of coin in the history of india)

source: adobe stock

 


মুদ্রা (coin): 

                   প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে মুদ্রার গুরুত্ব অপরিসীম । সাহিত্যও লিপি থেকে যেসব তথ্য সংগ্রহ করা যায় তার সত্যতা যাচাই করার জন্য মুদ্রার বিশেষ উপযােগিতা রয়েছে ।

                 প্রাচীন ভারতে ‘ নিষ্ক’বা ‘ মনা’নামে মুদ্রা ব্যবহৃত হলেও গ্রিক , শক , কুষাণ , পাল , প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের আমলেই মুদ্রার প্রচলন বেশি ঘটে । প্রাচীনকালের ভারতীয় মুদ্রাগুলাে সাধারণত সােনা , রুপা , তামা , ব্রোঞ্জ , সীসা এমনকি মাটি পুড়িয়েও তৈরি করা হত । গ্রিক আক্রমণের পর থেকেই ভারতে রাজার নাম খােদাই করা মুদ্রা ব্যবহারের প্রচলন হয় ।

                   প্রাচীন মুদ্রা থেকে কোনাে রাজ্যের রাজার নাম , সাল ,  তারিখ , তৎকালীন সময়ের রাজনৈতিক , আর্থিক ও সাংস্কৃতিক ইতিহাস , রাজ্যের ভৌগােলিক সীমা , ধর্মবিশ্বাস , সামাজিক অবস্থা , বৈদেশিক বাণিজ্য প্রভৃতি সম্পর্কে নানান তথ্য নির্ভুলভাবে জানা যায় । এমনকি প্রাচীন মুদ্রা থেকে রাজ্যটি রাজতান্ত্রিক কিংবা প্রজাতান্ত্রিক ( যেমন শক ও পল্লব যুগ ) সে বিষয়েও তথ্য পাওয়া যায় । কোনাে কোনাে মুদ্রায় অঙ্কিত ছবি থেকে সেই রাজার ব্যক্তিগত গুণাবলির প্রতিফলন পাওয়া যায় ।


 


Post a Comment

0 Comments