গৌতমবুদ্ধ(Gautam Buddha) কে ছিলেন ?

source: adobe stock


গৌতমবুদ্ধ ছিলেন বৌদ্ধধর্মের প্রবর্তক । আনুমানিক ৫৬৬ খ্রিস্টপূর্বাব্দে নেপালের তরাই অঞলের কপিলাবস্তু রাজ্যে গৌতমবুদ্ধের জন্ম হয় । জন্মকালে তাঁর নাম রাখা হয় সিদ্ধার্থ। জন্মের সাতদিন পরেই তিনি মাতৃহীন হলে তাঁর বিমাতা গৌতমী তাঁকে পুত্রস্নেহে লালনপালন করতে থাকেন।

               এইজন্য পরবর্তীকালে তাঁর নাম হয় গৌতম । ২৯ বছর বয়সে স্ত্রী গােপাও নবজাত পুত্র রাহুলের মায়া ত্যাগ করে কোনাে এক গভীর রাত্রে তিনি গৃহত্যাগ করেন — বৌদ্ধশাস্ত্রে এই ঘটনা ' মহাভিনিষ্ক্রমণ ’ নামে খ্যাত। 

                ৩৫ বছর বয়সে বােধিবা দিব্যজ্ঞান লাভ করার পর তাঁর নাম হয় বুদ্ধ ’ বা জ্ঞানী বা তথাগত ' — যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন । যে গাছের তলায় তিনি বুদ্ধত্ব লাভ করেন তার নাম হয় ‘ বােধিবৃক্ষ'এবং যে স্থানে তিনি বৌদ্ধত্বো অর্জন করেন পরবর্তীকালে তার নাম হয় "বুদ্ধগয়া ”

                বৌদ্ধত্ব লাভের পর বারাণসীর নিকটবর্তী সারনাথে তাঁর পাঁচ জন শিষ্য বা পঞভিক্ষুর কাছে প্রথম তাঁর ধর্মমত প্রচার করেন , এই ঘটনা ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত ।  আশি বছর বয়সে উত্তরপ্রদেশের কুশিনগরে তাঁর মৃত্যু হয় । বৌদ্ধশাস্ত্রে এই ঘটনা ‘ 'মহাপরিনির্বাণ ' নামে খ্যাত । ধীরে ধীরে বৌদ্ধ ধর্মমত সারা বিশ্বে বিশেষত এশিয়া মহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। 

Post a Comment

0 Comments