হরপ্পা সভ্যতা (Harappan Civilazation)

source: adobe stock 



১৯২২ খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দোপাধ্যায় সিন্ধু প্রদেশের লারাকানা জেলায় মহেঞ্জোদারাে এবং পণ্ডিত দয়ারাম সাহানি পাঞ্জাবের মন্টগােমারী জেলার হরপ্পা নামক স্থানে হরপ্পা সভ্যতার (Harappan Civilazation) নিদর্শন আবিষ্কার করেন।

বিস্তার (Expansion)
    
  সিন্ধুনদের তীরে প্রথম  হরপ্পা সভ্যতার (Harappan Civilazation) নিদর্শন  আবিষ্কৃত হয়. প্রথমে  এই সভ্যতাকে সিন্ধুসভ্যতা (sindhu Civilazation)  বলা হলেও সাম্প্রতিককালের  নানান প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এই   সভ্যতার পরিধিকে সিন্ধুতট অতিক্রম করে পাকিস্তানের অন্যান্য স্থান (যেমন চানহুদারো ,আমরি, কালিবানগান, বালুচিস্তান ,  বালাকোট প্রভৃতি অঞ্চল)  ভারতের নানান স্থান(যেমন নর্মদা নদীর উপত্যকা ,লোথাল,সৌরাষ্ট্র,কাথিয়াওয়ার,রাজস্থান,রোপার,আলমগীর প্রভৃতি অঞ্চল ) এবং ভারতের বাইরে ইরান পর্যন্ত  বিস্তৃত করেছে।এই সভ্যতার প্রধান দুটি কেন্দ্রের মধ্যে একটি ছিল হরপ্পা (পাকিস্তানে পাঞ্জাব রাজ্যের  মন্টোগোমারি জেলার  অন্তর্গত ) এবং অপরটি মহেঞ্জাদাড়ো (পাকিস্তানের সিন্ধুরাজ্যের লারকানা  প্রদেশের অন্তর্গত ) সিন্ধ্রি শব্দে মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তুপ। 


কালসীমা 

  সর্বশেষ বিচারে ,  হরপ্পা সভ্যতার কালসীমা হিসেবে খ্রিস্টপূর্ব ৩,০০০ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দকেই মেনে নেওয়া হয়েছে ।

Post a Comment

0 Comments