ভারতের ইতিহাসে সমভূমির প্রভাব (Plane Influence in the History of India) ।

source: adobe stock


 


ভারতের ইতিহাসে সমভূমির প্রভাব(Plane Influence in the History of India) :

      ভৌগােলিক বিশেষত্ব ও সংস্কৃতিক ঐতিহ্য অনুসারে বিশাল ভারত ভূখণ্ডকে আর্যাবর্ত ও দাক্ষিণাত্য এই দুটি প্রধান অংশে ভাগ করা হয় ।

 আর্যাবর্ত(NORTHERN INDIA) :

 ভারতবর্ষের সিন্ধু - গঙ্গা-ব্ৰহাপুত্র(GANGA-BRAHMAPUTRA) বিধৌত অতি উর্বর এই সমভূমি অঞ্চলকে ‘ পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার জন্মভূমি’বলা যায় । হিমালয়ের দক্ষিণে অবস্থিত বিস্তীর্ণ ভূখণ্ডের নাম আর্যাবর্ত , যা আরও দক্ষিণে প্রসারিত হয়ে বিন্ধ্য ও সাতপুরা পর্বতমালা (VINDYA AND SATPURA HILL)পর্যন্ত বিস্তার লাভ করেছে । মূলত এই আর্যাবর্ত থেকেই সমস্ত ভারত - ভূখণ্ডকে ‘ এক অখণ্ড সভ্যতার যােগসূত্রে গাঁথা’র অভিযান শুরু হয়েছিল । 

                 খাদ্যের চিন্তামুক্ত সেই নিশ্চিন্ত জীবনই আর্যাবর্তের প্রাচীন অধিবাসীদের কলা ও শিল্পে পারদর্শী হওয়ার সঙ্গে সঙ্গে ধর্মাচরণ , সাহিত্য রচনা এবং দার্শনিক ও মননশীল চিন্তাধারার সুযােগ করে দিয়েছিল — যুগে যুগে যা মৌর্য (MAURYA) , গুপ্ত(GUPTA) , কুষাণ(KUSHAN) , সুলতানি(SULTAN) , মােগল(MUGHAL) প্রভৃতি সভ্যতার মধ্য দিয়ে পরিপূর্ণর্তা লাভ করেছে । সুপ্রাচীন কাল থেকেই আর্যাবর্ত তাই ভারত - ইতিহাসের কেন্দ্রস্থল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে । 

 দাক্ষিণাত্য(SOUTHERN INDIA) :

 ভারতের দাক্ষিণাত্য অঞল তিন দিক থেকেই সমুদ্রবেষ্টিত  বঙ্গোপসাগর(BAY OF BENGAL) , আরবসাগর(ARABIAN SEA) এবং ভারত মহাসাগর (INDIAN OCEAN) হওয়ায় সেখানে সহজেই বহির্বাণিজ্যের বিকাশ ঘটেছে । অতি প্রাচীনকাল থেকেই তাই , দক্ষিণ ভারতের পশ্চিম উপকুলের বহু বন্দরের সঙ্গে পশ্চিম এশিয়া(WEST ASIA) এবং রােমান সাম্রাজ্যের(ROMAN DYNASTY) ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক ছিল । 

                    আবার , রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার দিক থেকে বিচার করলে দেখা যায় যে , আর্যাবর্তের তুলনায় অপ্রশস্ত হওয়ায় দাক্ষিণাত্যে কোনও বিশেষ একটি কেন্দ্রীভূত সাম্রাজ্য প্রতিষ্ঠার বদলে একাধিক শক্তির উত্থান - পতন বেশি দেখা গিয়েছে । 

Post a Comment

0 Comments